চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে দুজন নিহত
চাঁপাইনবাবগঞ্জের একটি বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে দুজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।
শনিবার ভোর পাঁচটার দিকে সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়নের পাঠাপাড়া গ্রামের কালামের বাড়িতে এ ঘটনা ঘটে।
সদর থানার ওসি নূরে আলম বলেন, বিস্ফোরণে দুজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত দুজনের নাম এখনো জানা যায়নি।
আহতরা হলেন ওই গ্রামের মিনহাজ (৫২) ও বজলুর রহমান (২০) এবং রানীহাটির ধুমী গ্রামের মো. শুভ (২০)। বিস্ফোরণের ফলে বাড়ির ইটের দেয়াল ধসে পড়ে এবং টিনের চাল উড়ে যায়।

