ভোট পুনর্গণনার দাবি জামায়াতের পরাজিত প্রার্থী গোলাম পরোয়ারের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে জামায়াতে ইসলামী থেকে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নির্বাচন করেছিলন। ২ হাজার ৬০৮ ভোটের ব্যবধানে তিনি বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী আসগারের কাছে হেরে গেছেন। এই অবস্থায় মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেছেন, ঘোষিত বেসরকারি ফলাফলে অসংগতি রয়েছে। তিনি ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন।
মিয়া গোলাম পরোয়ার একই সঙ্গে খুলনা-৫ আসনে বাতিল হওয়া প্রায় ছয় হাজার ভোটের যৌক্তিকতা যাচাইয়েরও দাবি তুলেছেন।
আজ শুক্রবার গণমাধ্যমে দেওয়া বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ডেমোক্রেটিক সিস্টেম (গণতান্ত্রিক ব্যবস্থা) এবং পার্লামেন্টারি সিস্টেম অব ডেমোক্রেসিতে (গণতন্ত্রের সংসদীয় ব্যবস্থা) নির্বাচনই নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের বৈধ পথ। এ জন্য আমরা (জামায়াত) সব সময় নির্বাচনমুখী একটি রাজনৈতিক দল। এবারের নির্বাচনকেও আমরা সেভাবেই গ্রহণ করেছি।’

