Logo
Logo
×

সংবাদ

গোপালগঞ্জের তিন আসনেই জয়ী ‘না’ ভোট

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩০ পিএম

গোপালগঞ্জের তিন আসনেই জয়ী ‘না’ ভোট

আওয়ামী লীগের ঘাঁটি খ্যাত গোপালগঞ্জের তিনটি আসনের গণভোটেই ‘না’ ভোট জয়ী হয়েছে। গোপালগঞ্জে গণভোট দিয়েছেন ৪ লাখ ৫১ হাজার ৪২৭ জন ভোটার। এর মধ্যে ৩ লাখ ২৮ হাজার ৯৫৬ জন ভোটার ‘না’ ভোট দিয়েছেন। আর ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ১ লাখ ২২ হাজার ৫১৬ জন ভোটার। 

শুক্রবার গোপালগঞ্জের রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান স্বাক্ষরিত গণভোটের রেজাল্টশিট থেকে এসব তথ্য জানা গেছে।

এতে দেখা গেছে, গোপালগঞ্জ ১ (মুকসুদপুর-কাশিয়ানীর একাংশ ) আসনে গণভোট পড়েছে ১ লাখ ৮৩ হাজার ১৪টি। এর মধ্যে ‘না’ ভোট দিয়েছেন ১ লাখ ২৮ হাজার ২৯৮ জন ভোটার। আর ‘হ্যা’ ভোট পড়েছে ৫৪ হাজার ৭১৬টি।

গোপালগঞ্জে-২ (গোপালগঞ্জ সদর-কাশিয়ানীর একাংশ) আসনে ১ লাখ ৪১ হাজার ৫৯২ জন ভোটার গণভোটে অংশ নিয়েছেন। এর মধ্যে ‘না’ ভোট দিয়েছেন ১ লাখ ৭ হাজার ২৯০ জন। আর ‘হ্যা’ ভোট দিয়েছেন ৩৪ হাজার ৩০২ জন।

গোপালগঞ্জ-৩ ( টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে ১ লাখ ২৬ হাজার ৮৬৬ জন গণভোট দিয়েছেন। ‘না’ এর বাক্সে পড়েছে ৯৩ হাজার ৩৬৮ ভোট। ‘হ্যা’ বাক্সে পড়েছে ৩৩ হাজার ৪৯৮ ভোট।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন