সংসদ নির্বাচন ও গণভোটে ভোটদানের হার ৫৯.৪৪ শতাংশ: নির্বাচন কমিশন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই সঙ্গে অনুষ্ঠিত গণভোটে মোট ভোটদানের হার দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সংসদ নির্বাচন ও গণভোট—দুটি প্রক্রিয়াই একদিনে সম্পন্ন হয়।
শুক্রবার সকালে ফলাফল প্রকাশের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করে নির্বাচন কমিশন। এরপর বেলা সাড়ে ১১টার দিকে ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের কাছে ভোটের হার তুলে ধরেন।
তিনি জানান, প্রাপ্ত তথ্য অনুযায়ী মোট প্রদত্ত ভোটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ।

