দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দুপুর ১২টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী সারাদেশের ৩২ হাজার ৭৮৯টি ভোটকেন্দ্রে গড়ে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার এ তথ্য জানান।
তিনি বলেন, এবারের নির্বাচনে দেশের ২৯৯টি সংসদীয় আসনের মোট ৪২ হাজার ৬৫১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের ভোট প্রদানের তথ্য নির্বাচন কমিশনে পৌঁছেছে। এসব কেন্দ্রের ভিত্তিতে গড় ভোটার উপস্থিতি ৩২ দশমিক ৮৮ শতাংশ।
তিনি আরও জানান, বাকি কেন্দ্রগুলোর তথ্য সংগ্রহ প্রক্রিয়াধীন রয়েছে এবং সময়ের সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতির হার বাড়বে বলে আশা করছে কমিশন।

