Logo
Logo
×

সংবাদ

কানাডার একটি উচ্চবিদ্যালয়ে গুলি, হামলাকারীসহ নিহত ১০

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪২ এএম

কানাডার একটি উচ্চবিদ্যালয়ে  গুলি, হামলাকারীসহ নিহত ১০

পশ্চিম কানাডার একটি উচ্চবিদ্যালয়ে এক নারী গুলি চালিয়ে পরে নিজেকেও গুলি করেছেন। পুলিশের তথ্য অনুযায়ী, হামলাকারীসহ মোট ১০ জন নিহত হয়েছেন।

সাম্প্রতিক সময়ে দেশটিতে এটি সবচেয়ে ভয়াবহ গণহত্যার ঘটনাগুলোর একটি। এ ধরনের গুলির ঘটনা সাধারণত যুক্তরাষ্ট্রে বেশি দেখা যায়। এবার সেই অভিজ্ঞতার মুখোমুখি হলো কানাডাও।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানাচ্ছে, ব্রিটিশ কলাম্বিয়ার টাম্বলার রিজ শহরের একটি উচ্চবিদ্যালয়ের ভেতরে ছয়জনের মরদেহ পাওয়া গেছে। ঘটনাটির সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা একটি বাড়ি থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।

অন্তত দুজন গুরুতর বা জীবনসংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। আরও প্রায় ২৫ জন এমন আঘাত পেয়েছেন যা প্রাণঘাতী নয়।

পুলিশ জানায়, সন্দেহভাজন হামলাকারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নিজেই নিজেকে গুলি করেছেন। 

পুলিশ বলছে, আর কোনো সন্দেহভাজন নেই এবং সাধারণ মানুষের জন্য তাৎক্ষণিক কোনো হুমকিও নেই।

টাম্বলার রিজ উত্তর ব্রিটিশ কলাম্বিয়ার রকি পর্বতমালার পাদদেশে অবস্থিত একটি প্রত্যন্ত পৌর এলাকা। সেখানে প্রায় ২,৪০০ মানুষের বসবাস। ভ্যাঙ্কুভার থেকে এর দূরত্ব প্রায় ১,১৫৫ কিলোমিটার উত্তর-পূর্বে। শহরটি বরফে ঢাকা প্রাকৃতিক দৃশ্য আর পাইনগাছে ঘেরা বলে পরিচিত।

কানাডার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ স্কুলে গুলির ঘটনা ঘটে ১৯৮৯ সালের ডিসেম্বর মাসে। কুইবেকের মন্ট্রিয়ালে ইকোল পলিটেকনিক স্কুলে এক বন্দুকধারী ১৪ জন নারী শিক্ষার্থীকে হত্যা করেন এবং ১৩ জনকে আহত করেন। পরে তিনি আত্মহত্যা করেন।

সূত্র: রয়টার্স

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন