Logo
Logo
×

সংবাদ

নেত্রকোনায় ভোটকেন্দ্রের বুথে দুর্বৃত্তের আগুন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৮ পিএম

নেত্রকোনায় ভোটকেন্দ্রের বুথে দুর্বৃত্তের আগুন

নেত্রকোনা সদর উপজেলার একটি ভোটকেন্দ্রের বুথে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসমা বিনতে রফিক এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পান। ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা হয়। খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ওই ভোটকেন্দ্রে মোট সাতটি বুথ রয়েছে। যে ভবনের বুথে আগুন লেগেছিল, সেটিতে মোট চারটি বুথ ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক বলেন, নুরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাত দেড়টা থেকে আড়াইটার মধ্যে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ভবনের পেছনের জানালা ভেঙে একটি বস্তা ও পেট্রোল ব্যবহার করে বুথের ভেতরে আগুন লাগিয়ে দেয়। আগুনে দুটি বেঞ্চ পুড়ে যায়, একটি সিলিং ফ্যান এবং একটি লাইট ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষতিগ্রস্ত বুথটি আজই ভোটগ্রহণের জন্য প্রস্তুত করা হবে বলে জানান আসমা বিনতে রফিক।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন