Logo
Logo
×

সংবাদ

পাবনার সড়কে প্রাণ গেল দুইজনের, আহত অন্তত ১৫

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৮ এএম

পাবনার সড়কে প্রাণ গেল দুইজনের, আহত অন্তত ১৫

পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার সকালে প্রাণ হারিয়েছেন দুইজন, আহত হয়েছেন অন্তত ১৫ জন।

ঘটনাটি ঘটে সকাল সাড়ে ৭টার দিকে, পাবনা-ঢাকা মহাসড়কের শোলাবাড়িয়া ব্রিজ সংলগ্ন এলাকায়। 

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান জানান, শাহজাদপুর ট্রাভেলসের একটি বাস পাবনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা মাছরাঙা পরিবহনের একটি বাসের সঙ্গে শোলাবাড়িয়া ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষ হয়।

ওসি বলেন, সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং কয়েকজন আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এর মধ্যে এক ব্যক্তিকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে জানা গেছে, নিহতদের একজন শাহজাদপুর ট্রাভেলসের চালক এবং অপরজন মাছরাঙা পরিবহনের হেলপার।

ওসি মুস্তাফিজার রহমান জানান, গুরুতর আহত ১২ থেকে ১৩ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন