Logo
Logo
×

সংবাদ

কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৫ পিএম

কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ধর্মীয় শিক্ষা মানুষের নৈতিক মূল্যবোধ উন্নত করে এবং মানুষকে সংশোধন করে সঠিক পথে নিয়ে যায়। তিনি আরও জানান, শুধু বই নয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিটি কারাগারে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

এ সময় ধর্ম উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার হাতে কয়েকটি ধর্মীয় বই উপহার হিসেবে তুলে দেন। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন উপস্থিত ছিলেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন