Logo
Logo
×

সংবাদ

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪০ পিএম

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।  আজ সোমবার রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ সাগর হোসেন বলেন, ‘গত রাতে মহামান্য রাষ্ট্রপতি বঙ্গভবনে পোস্টাল ব্যালটে ভোট প্রদান করেন। তিনি পাবনা-৫ আসনে তাঁর ভোট দেন। ডাক বিভাগের এক কর্মকর্তা এই ব্যালট নিয়ে যান।’

দেশের ভেতরে তিন শ্রেণির নাগরিক—নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, আইনি হেফাজতে থাকা ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন।

এ ছাড়া ১২২টি দেশে অবস্থানরত প্রবাসীরাও এবার পোস্টাল ব্যালটে ভোট প্রদানের সুযোগ পেয়েছেন। সব মিলিয়ে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজারেরও বেশি ভোটার।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন