Logo
Logo
×

সংবাদ

কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার নাহিদের আপিল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম

কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার নাহিদের আপিল

এম এ কাইয়ুম ও নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিলে রিট খারিজের বিরুদ্ধে আপিল করেছেন একই আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নাহিদ ইসলামের পক্ষে আপিল বিভাগে এই আবেদন করা হয়।

নাহিদের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) চেম্বার বিচারপতির আদালতে এই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।

এর আগে, গত ২ ফেব্রুয়ারি দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগ এনে বিএনপির প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন নাহিদ ইসলাম। ওইদিন রিটে এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চাওয়া হয়।

পরদিন ৩ ফেব্রুয়ারি কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে করা নাহিদ ইসলামের রিট খারিজ করে দেন হাইকোর্ট। ওইদিন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে নাহিদ ইসলামের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা। কাইয়ুমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান ও ব্যারিস্টার কাজী আক্তার হোসেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন