Logo
Logo
×

সংবাদ

এক দিন কমার পর আবার বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৮ পিএম

এক দিন কমার পর আবার বাড়ল সোনার দাম

সোনার বাজারে চলছে চরম অস্থিরতা। প্রতিদিন সকালে এক দাম, বিকেলে আরেক—এই ওঠানামার মধ্যেই চলছে সোনার কেনাবেচা। এমন পরিস্থিতিতে দাম কমানোর ২৪ ঘণ্টাও পেরোয়নি, এর মধ্যেই ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

শুক্রবার বাজুস জানায়, ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম প্রতি ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা বাড়ানো হয়েছে। ফলে এক ভরি ২২ ক্যারেট সোনার দাম বেড়ে হয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। গতকাল এই দাম ছিল ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা।

শনিবার, ৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে বাজুসের এক বিজ্ঞপ্তিতে।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে পিওর গোল্ড বা তেজাবি সোনার দাম বাড়ায় স্থানীয় বাজারেও সমন্বয় করা হয়েছে।

ঘোষিত নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনা এখন বিক্রি হবে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকায়। ১৮ ক্যারেটের দাম নির্ধারিত হয়েছে ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা। 


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন