Logo
Logo
×

সংবাদ

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব জাবের গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৫ পিএম

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব জাবের গুলিবিদ্ধ

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন।  আজ শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।  পোস্টে বলা হয়,জাবের ভাই গুলিবিদ্ধ।  জুমা -শান্তাকে বুট দিয়ে পাড়ানো হইছে।

আরেক পোস্ট বলা হয়, আপাতত কোন জমায়েত করবেন না। আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসবো। সেই পর্যন্ত নিরাপদে থাকবার আহবান জানাই।

এর আগে আজ শুক্রবার বিকেলে জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।  এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

শুক্রবার ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে যমুনা অভিমুখে যাত্রার ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।  পরে বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনা অভিমুখে রওনা করেন নেতাকর্মীরা।  আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ তাদের বাঁধা দেয়।  এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

বিস্তারিত আসছে... 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন