Logo
Logo
×

সংবাদ

নতুন জালেমরূপে আবির্ভূত হয়েছে গুপ্ত সংগঠনের ব্যক্তিরা: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৭ পিএম

নতুন জালেমরূপে আবির্ভূত হয়েছে গুপ্ত সংগঠনের ব্যক্তিরা: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “বর্তমানে বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেমরূপে আবির্ভূত হয়েছে।”

আজ বুধবার দুপুরে বরিশাল নগরের বান্দ রোডের বেলস পার্কে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বেলা ১২টায় হেলিকপ্টারে করে বরিশাল স্টেডিয়ামে পৌঁছান। সেখান থেকে গাড়িতে করে তিনি জনসভাস্থলে আসেন। পথজুড়ে বিএনপির নেতা-কর্মীরা তাকে স্বাগত জানান। বেলা ১২টা ২৭ মিনিটে তিনি জনসভার মঞ্চে ওঠেন।

বক্তব্যে তারেক রহমান বলেন, “একটি রাজনৈতিক দল, যাদের অন্য একটি পরিচয় আছে, জনগণ যাদের একটি ভিন্ন পরিচয়ে চেনে, জনগণ তাদের গুপ্ত পরিচয়ে চেনে।”

নারী-পুরুষের সহঅবস্থান নিয়ে তিনি বলেন, “এই বাংলাদেশে নারী–পুরুষ সকলে মিলে মাঠে কাজ করেন। কৃষক ভাইয়েরা যেমন মাঠে কাজ করেন, আমরা জানি কৃষাণি বোনেরাও মাঠে কাজ করেন। শুধু মাঠেই নয়, কলকারখানায় আমাদের মেয়েরা, বোনেরা, নারীরা পুরুষের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন।”

প্রসঙ্গত, সর্বশেষ ২০০৮ সালে এই মাঠেই নির্বাচনী জনসভা করেছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া। আর তারেক রহমান বরিশাল সফর করেছিলেন ২০০৬ সালের ১৪ মে।

বরিশালের জনসভা শেষে তিনি ফরিদপুরের উদ্দেশে রওনা হন। 


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন