শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থীর মৃত্যু
শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ছিলেন নুরুজ্জামান বাদল।
জামায়াতে ইসলামীর অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ খবর জানানো হয়।
পোস্টে বলা হয়, নুরুজ্জামান বাদল কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীবৃন্দকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

