Logo
Logo
×

সংবাদ

সমন্বিত শিক্ষা আইন প্রণয়নের উদ্যোগ সরকারের: শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৩ পিএম

সমন্বিত শিক্ষা আইন প্রণয়নের উদ্যোগ সরকারের: শিক্ষা উপদেষ্টা

দেশে প্রথমবারের মতো একটি সমন্বিত শিক্ষা আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।  শিক্ষা ব্যবস্থাকে আইনি কাঠামোর আওতায় এনে শিক্ষাকে নাগরিকের অধিকার হিসেবে প্রতিষ্ঠা করাই এ আইনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)।  আজ মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নিজ দপ্তরে বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া একান্ত সাক্ষাতকারের তিনি এসব কথা জানান।

শিক্ষা উপদেষ্টা বলেন, আমরা দীর্ঘদিন ধরে বলছি, শিক্ষা একটি অধিকার। কিন্তু এতদিন শিক্ষাকে অধিকার হিসেবে স্বীকৃতি দেয়, এমন কোনো সমন্বিত আইন ছিল না। এই আইন প্রথমবারের মতো সেই শূন্যতা পূরণ করছে। আইন কখনোই খুব বিস্তারিত হয় না। এটি মূলত দিকনির্দেশনা দেয়। ভবিষ্যতে বিধিমালা ও নীতির মাধ্যমে একে আরও কার্যকর করা হবে।

আইনটি তড়িঘড়ি করে করা হয়েছে; এমন অভিযোগকে নাকচ করে তিনি বলেন, এটি দীর্ঘ আলোচনার ফল। মাঠপর্যায়ে শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষা প্রশাসক, শিক্ষাবিদ এবং বিভিন্ন জেলার অংশীজনদের সঙ্গে আলোচনা করা হয়েছে।

সি আর আবরার বলেন, ‘আইন করা রান্নার মতো। রান্নার আগে উপকরণ জোগাড় করতে হয়।  সেই প্রস্তুতিটা আমরা করেছি।’ প্রস্তাবিত আইনে কয়েকটি উল্লেখযোগ্য পরিবর্তনের কথা বলা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন