Logo
Logo
×

সংবাদ

একাত্তর আমাদের অস্তিত্ব, একটি গোষ্ঠী তা পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৭ পিএম

একাত্তর আমাদের অস্তিত্ব, একটি গোষ্ঠী তা পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধ আমাদের অস্তিত্ব। এই একাত্তরই আমাদের একটি নতুন ভূখণ্ড এবং সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী সেই একাত্তরকে পেছনে ফেলতে চায়। একাত্তরকে পেছনে ফেলার অর্থ হলো, নিজের অস্তিত্বকে অস্বীকার করা।’ আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের প্রত্যেকের জানা উচিত, আমরা ১৯৭১ সালে কেন স্বাধীনতাযুদ্ধ করেছি। এই স্বাধীনতা আমাদের অস্তিত্ব দিয়েছে, সন্তানদের জন্য সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েছে। একাত্তর হচ্ছে আমাদের মূল ভিত্তি। এটাকে নিয়েই আমাদের সামনে এগোতে হবে।’ তিনি আরও বলেন, ‘একাত্তরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান—সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করেছি। অথচ আজ ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, চালানো হচ্ছে নানা মিথ্যা প্রচারণা।’
বিএনপি মহাসচিব বলেন, পাঁচ বছর পরপর নির্বাচন আসে। ভোট হচ্ছে একটি পবিত্র আমানত। তাই সঠিক বিচার-বিবেচনা করে এমন ব্যক্তিকে ভোট দেওয়া উচিত, যিনি এই আমানতের মর্যাদা রক্ষা করবেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন