Logo
Logo
×

সংবাদ

র‌্যাবের নাম বদলে হচ্ছে এসআইএফ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৬ পিএম

র‌্যাবের নাম বদলে হচ্ছে এসআইএফ

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সংস্থাটির নতুন নাম নির্ধারণ করা হয়েছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’, সংক্ষেপে ‘এসআইএফ’।

মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, এ বিষয়ে একটি কমিটি সুপারিশ করেছিল। এখন সেই সুপারিশের ভিত্তিতে আনুষ্ঠানিক আদেশ জারি করা হবে।

র‍্যাবের নিজস্ব ওয়েবসাইটের তথ্যে জানা যায়, সংস্থাটি প্রথমবার জনসম্মুখে আসে ২০০৪ সালের ২৬ মার্চ, স্বাধীনতা দিবসের প্যারেডে অংশগ্রহণের মাধ্যমে। এরপর একই বছরের ১৪ এপ্রিল রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে নিরাপত্তা দিতে গিয়ে প্রথম অপারেশনাল দায়িত্ব পালন করে।

প্রথম দিকে র‍্যাব মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজ করত। পরে ২০০৪ সালের ২১ জুন থেকে সংস্থাটি পূর্ণাঙ্গভাবে অপারেশনাল কার্যক্রম শুরু করে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন