Logo
Logo
×

সংবাদ

ভোট গণনায় কেউ সুযোগ নিতে চাইলে প্রতিরোধ করবেন: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৯ পিএম

ভোট গণনায় কেউ সুযোগ নিতে চাইলে প্রতিরোধ করবেন: তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, নতুন গল্প শুনছি ইদানিং, এবার নাকি ভোট গণনায় অনেক বেশি সময় লাগবে। কেউ যদি ভোট গণনা করতে দেরি হবে এমন উছিলা দিয়ে সুযোগ নিতে চায়, আপনাদের তা প্রতিরোধ করতে হবে।’

আজ সোমবার দুপুরে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, এই দেশের মানুষ গত একযুগ ভোট দিতে পারেননি। কিন্তু ভোট দেওয়ার যে অভিজ্ঞতা তাদের নেই, তা না। ৯১ সালে তারা ভোট দিয়েছিলেন। ৯৬ ও ২০০১ সালেও। ভোট গণনা করতে কেমন সময় লাগে বাংলাদেশের মানুষের সে ধারণা আছে।

কোনো দলের নাম উল্লেখ না করে প্রধান অতিথির বক্তৃতায় তারেক রহমান অভিযোগ করেন, তারা এখন তাদের লোকজনকে মা-বোনদের কাছে পাঠাচ্ছে এনআইডি ও বিকাশ নম্বর নেওয়ার জন্য। তিনি বলেন, তারা নাকি সৎ লোকের শাসন কায়েম করবে। আপনাদের এই প্রস্তাবটাই তো সবচে’ অসৎ প্রস্তাব। আপনারা অসৎ প্রস্তাব দিয়ে কাজ শুরু করে কীভাবে মনে করেন যে সৎ লোকের শাসন কায়েম করবেন। 

তারেক রহমান বলেন, আপনারা সমগ্র জাতির সামনে মিথ্যা কথা বলেন যে, আপনাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল। বিশেষজ্ঞরা প্রমাণ করেছেন, আপনাদের অ্যাকাউন্ট হ্যাক হয়নি। বাঁচার জন্য আপনারা এখন মিথ্যা কথা বলছেন। যারা নির্বাচনের আগে জনগণের সঙ্গে মিথ্যা কথা বলতে পারেন তারা নির্বাচনের পর কী পরিমাণ মিথ্যা কথা বলবেন এটা সহজেই অনুমেয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন