Logo
Logo
×

সংবাদ

সিলিন্ডারের দাম ৫০ টাকা বেড়ে ১৩৫৬

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৭ পিএম

সিলিন্ডারের দাম ৫০ টাকা বেড়ে ১৩৫৬

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ভোক্তা পর্যায়ে আরও বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য এলপিজি গ্যাসের দাম লিটারে ৪ টাকা ২১ পয়সা বাড়িয়েছে সরকার। এতে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারে দাম বেড়েছে ৫০ টাকা। আজ সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ ফেব্রুয়ারি মাসের জন্য এলপিজি গ্যাসের নতুন এই দর ঘোষণা করেন।

বিইআরসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের জন্য সৌদি আরামকো ঘোষিত প্রোপেন ও বিউটেনের গড় মূল্য প্রতি টন ৫৪১ দশমিক ৭৫ ডলার, যা আগের মাসে ছিল ৫২১ দশমিক ৭৫ ডলার। দাম বাড়ার এটাই বড় কারণ। এ ছাড়া ফ্রেইট চার্জও খানিকটা বেড়েছে। গত মাসে ফ্রেইট চার্জ ছিল ১০৮ ডলার, যা এখন ১২০ ডলারে সমন্বয় করা হয়েছে। জানুয়ারিতে এক ডলার সমান ১২২ টাকা ৫১ পয়সা ধরা হলেও ফেব্রুয়ারি থেকে ১২৫ টাকা ৫৫ পয়সা ধরা হয়েছে।

নতুন ঘোষণা অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে প্রতি কেজি এলপিজির খুচরা মূল্য ১১৩ টাকা ০৪ পয়সা করা হয়েছে, যা আগে ছিল ১০৮ টাকা ৮৩ পয়সা। ফলে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩০৬ টাকা থেকে বেড়ে ১ হাজার ৩৫৬ টাকা হয়েছে।

রেটিকুলেটেড এলপিজির দাম প্রতি কেজি ১০৫ টাকা ০৮ পয়সা থেকে বেড়ে ১০৯ টাকা ২০ পয়সা হয়েছে। প্রতি লিটার অটো গ্যাসের দাম ৫৯ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে ৬২ টাকা ১৪ পয়সা হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন