Logo
Logo
×

সংবাদ

৫৫ শতাংশের বেশি ভোট পড়বে—আশা পররাষ্ট্র উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৮ পিএম

৫৫ শতাংশের বেশি ভোট পড়বে—আশা পররাষ্ট্র উপদেষ্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, বড় রাজনৈতিক দলগুলো ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেওয়ায় ভোটার উপস্থিতি বাড়বে বলে তিনি মনে।

আজ রবিবার রাজধানীর একটি হোটেলে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)-এর উদ্যোগে নির্বাচন রিপোর্টিং বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

মো. তৌহিদ হোসেন বলেন, ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়েছিল। আমার মনে হয়, এবার নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে।

নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে কোনো নির্বাচনই পুরোপুরি ঝামেলামুক্ত হয়নি। কোনো না কোনো ঘটনা ঘটেছে। তবে এবারের নির্বাচনে এখন পর্যন্ত যেসব ঘটনা ঘটেছে, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। 

তাঁর ভাষায়, বিশ্বাসযোগ্য নির্বাচন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং মানুষ নির্বিঘ্নে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

নির্বাচনকালীন সহিংসতা নিয়ে সরকারের অবস্থান ও গৃহীত পদক্ষেপ বিদেশি কূটনীতিকদের জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন