Logo
Logo
×

সংবাদ

ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশে যাওয়া নিষিদ্ধ করল আদাল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫২ পিএম

ঢাকা উত্তর সিটির  প্রশাসকের বিদেশে যাওয়া নিষিদ্ধ করল আদাল

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ ও বিভিন্ন অনিয়মের অভিযোগের তদন্ত চলছে। এই প্রেক্ষাপটে তার বিদেশে যাওয়া নিষিদ্ধ করেছে আদালত।

রবিবার, ১ ফেব্রুয়ারি, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

দুদকের পক্ষে সহকারী পরিচালক মো. আশিকুর রহমান এই আবেদন করেন। আবেদনে বলা হয়, মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে, যেগুলোর অনুসন্ধান এখনো চলছে।

অভিযোগগুলোর মধ্যে রয়েছে—মিরপুর গাবতলী পশুর হাট ইজারা, ই-রিকশা প্রকল্প, বনানী কাঁচাবাজারে দোকান বরাদ্দ, খিলগাঁও তালতলা মার্কেটের পার্কিং এলাকায় দোকান তৈরি ও বরাদ্দ, ভ্যান সার্ভিস এবং ফুটপাত দখলসহ নানা অনিয়ম।

দুদকের বক্তব্য অনুযায়ী, মোহাম্মদ এজাজকে ব্যাখ্যা দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু তিনি দুদকে হাজির হননি। সংস্থাটি আশঙ্কা করছে, তিনি দেশত্যাগের চেষ্টা করতে পারেন।

এই পরিস্থিতিতে আদালত উভয় পক্ষের শুনানি শেষে তার বিদেশযাত্রা নিষিদ্ধ করার নির্দেশ দেয়। 


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন