Logo
Logo
×

সংবাদ

মোবাইল ব্যাংকিংয়ে একবারে এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না, নির্দেশ আসছে

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯ পিএম

মোবাইল ব্যাংকিংয়ে একবারে এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না, নির্দেশ আসছে

নির্বাচনের সময় যাতে অর্থের অপব্যবহার না হয়, সেই লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মোবাইল ব্যাংকিং সেবায় কিছু সীমাবদ্ধতা আনছে বাংলাদেশ ব্যাংক। সূত্রের বরাতে প্রথম আলো এমন খবর দিয়েছে।

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিকাশ, রকেট, নগদসহ সব মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্মে একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। প্রতিটি লেনদেনে এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না।

ব্যাংকিং চ্যানেলে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যক্তিগত গ্রাহক থেকে অন্য ব্যক্তিগত গ্রাহকের কাছে টাকা পাঠানোর সেবা এই সময়ের জন্য বন্ধ থাকবে।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে এই সীমা নির্ধারণ করেছে। বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক।

এদিকে নগদ অর্থ জমা ও উত্তোলনের ক্ষেত্রেও নজরদারি বাড়ানো হয়েছে। নির্ধারিত সীমার চেয়ে বেশি লেনদেন হলে তাৎক্ষণিকভাবে তা নজরে আসবে, এবং প্রয়োজন হলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, এ বিষয়ে দ্রুতই প্রজ্ঞাপন জারি হবে।

বিভিন্ন ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ যেমন ‘আস্থা’, ‘সিটিটাচ’, ‘সেলফিন’, ‘নেক্সাস পে’, ‘পাই’ এর মাধ্যমেও গ্রাহকেরা প্রচুর পরিমাণ টাকা লেনদেন করেন। এসব সেবায়ও সীমাবদ্ধতা আসছে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন