Logo
Logo
×

সংবাদ

দ্বৈত নাগরিকত্ব: কুমিল্লা-১০ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৪ এএম

দ্বৈত নাগরিকত্ব: কুমিল্লা-১০ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল


দ্বৈত নাগরিকত্বের অভিযোগে কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসন থেকে বিএনপি মনোনীত মো. আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিলের আদেশ বহাল রাখা হয়েছে।

রবিবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত আপিল বিভাগের একটি বেঞ্চ তার লিভ টু আপিল খারিজ করে দেয়। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে গফুর ভূঁইয়ার অংশগ্রহণের পথ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল।

আইনজীবীরা জানিয়েছেন, আদালতের এই রায়ের মাধ্যমে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্তভাবে বহাল থাকল।

এর আগে নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিল করে, কারণ অভিযোগ উঠেছিল—তিনি দ্বৈত নাগরিকত্ব থাকার তথ্য গোপন করেছেন।

নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে গফুর ভূঁইয়া উচ্চ আদালতের দারস্থ হন। তিনি হাইকোর্টে রিট করেন, তবে ২২ জানুয়ারি শুনানি শেষে হাইকোর্ট তা খারিজ করে দেয়।

পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তিনি লিভ টু আপিল করেন। তবে সর্বোচ্চ আদালত সেটিও গ্রহণ করেনি।

এই দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগ নির্বাচন কমিশনের কাছে তুলেছিলেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী কাজি নুরে আলম সিদ্দিকি। তিনি একই আসন থেকেই নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দেন।

১৮ জানুয়ারি এই অভিযোগের শুনানি শেষে নির্বাচন কমিশন গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন