Logo
Logo
×

সংবাদ

নির্বাচন সামনে রেখে নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’ জারি যুক্তরাষ্ট্রের

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৫:৫৮ পিএম

নির্বাচন সামনে রেখে নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’ জারি যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট সামনে রেখে বাংলাদেশে অবস্থানরত নিজেদের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’ জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) দূতাবাসের ওয়েবসাইটে এ ‘নিরাপত্তা সতর্কতা’ জারি করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশ আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করছে। নির্বাচনকালীন রাজনৈতিক সহিংসতা বা চরমপন্থি হামলার ঘটনা ঘটতে পারে, যার লক্ষ্য হতে পারে নির্বাচনী সমাবেশ, ভোটকেন্দ্র এবং গির্জা, মন্দির, মসজিদসহ অন্য ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থানগুলো। মার্কিন নাগরিকদের এ সময়ে সতর্ক থাকা উচিত এবং মনে রাখা উচিত– শান্তিপূর্ণ বিক্ষোভ বা সমাবেশগুলোও যেকোনো সময় সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে ও সহিংসতায় রূপ নিতে পারে।

তাই যুক্তরাষ্ট্রের নাগরিকদের সব ধরনের বিক্ষোভ এড়িয়ে চলা ও যেকোনো বড় জনসমাবেশের আশপাশে থাকার সময় সাবধানতা অবলম্বন করতে বলা হয়।

তাছাড়া নির্বাচন সামনে রেখে ১০ ফেব্রুয়ারি থেকে মোটরসাইকেল চলাচলে এবং ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সে কারণে ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকার মার্কিন দূতাবাসে সীমিত পরিসরে সশরীরে সেবা দেবে বলে জানানো হয়েছে।

নির্বাচন সামনে রেখে ঢাকার মার্কিন দূতাবাস নিজ দেশের নাগরিকদের জন্য কিছু করণীয় জানিয়েছে। সেগুলো হলো–বড় ধরনের ভিড় ও বিক্ষোভ এড়িয়ে চলা, সবসময় আশপাশ সম্পর্কে সচেতন থাকা, স্থানীয় সংবাদ মাধ্যমে নজর রাখা, সতর্ক থাকা ও চলাফেরায় সতর্কতা বজায় রাখা, জরুরি যোগাযোগের জন্য সবসময় চার্জ করা মোবাইল সঙ্গে রাখা, ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পুনরায় পর্যালোচনা করা এবং বিকল্প যাতায়াতের রাস্তা পরিকল্পনা করে রাখা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন