Logo
Logo
×

সংবাদ

আত্মমর্যাদা নিয়ে প্রত্যেকে বেঁচে থাকতে পারবে তেমন বাংলাদেশ গড়তে হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৪:০০ পিএম

আত্মমর্যাদা নিয়ে প্রত্যেকে বেঁচে থাকতে পারবে তেমন বাংলাদেশ গড়তে হবে: তারেক রহমান

বক্তব্য রাখছেন তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 'আসুন, সকলে মিলে একটি বাংলাদেশ গড়ার চেষ্টা করি, যে বাংলাদেশে কম-বেশি প্রত্যেকটা মানুষের একটা মর্যাদা তৈরি হবে। আত্মমর্যাদা নিয়ে প্রত্যেকে বেঁচে থাকতে পারবে, তেমন বাংলাদেশ গড়তে আমরা চেষ্টা করি।'

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে বগুড়ার হোটেল নাজ গার্ডেনে ডা. জুবাইদা রহমানের পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের জন্য হুইল চেয়ার বিতরণ ও মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, আজকে আমরা এখানে কতগুলো মানুষকে সামনে রেখে একত্রিত হয়েছি। আমাদের সমাজ ব্যবস্থা এ রকম মানুষ যারা আছে, আমাদের মধ্যে একটা প্রবণতা আছে যে, এই মানুষগুলোকে একটু আমরা ঘরের ভেতরে রেখে দেই। তাদেরকে আমরা বের হতে দেই না। এ রকম মন-মানসিকতা আমাদের দেশে সমাজ ব্যবস্থায় এখনো রয়ে গেছে।

তিনি বলেন, যে মানুষগুলো আজকে এখানে উপস্থিত, আমরা যাদের গান শুনলাম, বক্তব্য রাখলেন, কবিতা পড়লেন, এ থেকে পরিষ্কার বোঝা যায়, আমরা যারা সুস্থ-স্বাভাবিক আছি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, তাদের অনেকের থেকে এই মানুষগুলোর মধ্যে অনেক গুণ আছে, যেটা আমাদের অনেকের মধ্যে নেই।

তিনি আরও বলেন, আমরা যদি সামাজিক অবস্থান হোক, রাজনৈতিক অবস্থান হোক, রাষ্ট্রীয় অবস্থান হোক, সকল অবস্থান থেকে এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াই, তাহলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, বাংলাদেশ অনেক প্রতিভা বের করতে পারবে। অনেক প্রতিভাবান মানুষকে বের করে নিয়ে আসতে পারবে, যাদের বিভিন্ন খাতে প্রতিভা আছে।

খুব বেশি কিছু করা প্রয়োজন—তা না উল্লেখ করে তিনি আরও বলেন, 'শুধু এই মানুষগুলোকে একটু সুযোগ করে দেওয়া, যাতে তারা দুনিয়ার আলো-বাতাসে আমাদের আর ১০ জনের মতো স্বাভাবিকভাবে কম-বেশি চলাফেরা করতে পারে। অন্তত ন্যূনতম ব্যবস্থা করা যাতে করে এই মানুষগুলো আত্মপ্রকাশ করতে পারে। সেই সুযোগটা তাদের তৈরি করে দেওয়া। কারণ তারাও মানুষ। তারা আমাদের বাইরে না, তারা আমাদের ভেতরে, তারা আমাদেরই অংশ। আমাদের প্রত্যেকের পরিবারের ভেতরেই হয়তো কেউ না কেউ একজন হয়তো আছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন