Logo
Logo
×

সংবাদ

প্রজাতন্ত্রের কর্মচারী গণভোটে কোনো পক্ষে প্রচারণা করতে পারবে না

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:০৬ পিএম

প্রজাতন্ত্রের কর্মচারী গণভোটে কোনো পক্ষে প্রচারণা করতে পারবে না

গণভোটে হ্যাঁ বা না ভোটের প্রচারে অংশ নিতে পারবে না প্রজাতন্ত্রের কর্মচারীরা। ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তা বা প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কেউই আগামী ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে ভোট দিতে জনগণকে কোনো ধরনের আহ্বান জানাতে পারবেন না।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ইসি এ সংক্রান্ত চিঠি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি জানিয়েছে, এই ধরনের কার্যক্রম ভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে এবং এটা আইনত দণ্ডনীয় অপরাধ। তবে সরকারি কর্মকর্তা বা প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিতরা গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন।

গণভোটের পক্ষে ‘হ্যাঁ অথবা না’ এর বিষয়ে প্রচারণা সংক্রান্ত ইসির চিঠিতে বলা হয়, গণভোট অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৮৬ এর বিধানাবলীর প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন; তবে তিনি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে বা ‘না’-এর পক্ষে ভোট প্রদানের জন্য জনগণকে কোনোভাবে আহ্বান জানাতে পারবেন না।

চিঠিতে আরও বলা হয়, এ ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা গণভোট অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার; ঢাকা, চট্টগ্রাম ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং দেশের সব জেলা প্রশাসককে চিঠি দিয়ে এই নির্দেশনা দিয়েছে ইসি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন