Logo
Logo
×

সংবাদ

ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণের অভিযোগ, জামায়াত নেতাকে ঘিরে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:০২ পিএম

ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণের অভিযোগ, জামায়াত নেতাকে ঘিরে উত্তেজনা

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার অর্জুনা ইউনিয়নে সাধারণ ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণের সময় স্থানীয় জনতার তোপের মুখে পড়েছেন কাজী নূরুল ইসলাম নামের এক জামায়াত নেতা। ঘটনাটি ঘটে ইউনিয়নের একটি ভোটকেন্দ্রসংলগ্ন এলাকায়। নূরুল ইসলাম ভুরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক এবং জামায়াতে ইসলামী নেতা হিসেবে পরিচিত।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোটারদের হাতে হাতে হাজার টাকার নোট তুলে দেওয়া হচ্ছিল, এমন দৃশ্য দেখে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ঘটনাস্থলে হট্টগোল শুরু হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি সাধারণ ভোটারদের হাতে নগদ টাকা দিচ্ছেন। অভিযোগ উঠেছে, জামায়াতের নেতাকর্মীরা ভোট কেনার উদ্দেশ্যেই এই অর্থ বিতরণ করছিলেন, যা স্থানীয় জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

ঘটনার সময় কাজী নূরুল ইসলামের সঙ্গে উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক রবিউল আলমসহ আরও বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে এ ধরনের কর্মকাণ্ড ভোটের স্বচ্ছতা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সত্যতা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন