Logo
Logo
×

সংবাদ

পাল্লার মাপে আমরা কমবেশ করব না: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৪:০৩ পিএম

পাল্লার মাপে আমরা কমবেশ করব না: জামায়াত আমির

ফাইল ছবি

জনগণের ভোটে ক্ষমতায় গেলে জামায়াতে ইসলামী ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমাদের প্রতীক হলো দাঁড়িপাল্লা। এই পাল্লার মাপে আমরা ইনশাল্লাহ কোনো কমবেশ করব না।’ আজ মঙ্গলবার সকালে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে যশোর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘আল্লাহ তায়ালার রহমতে দেশ পরিচালনার দায়িত্ব পেলে আমরা যশোর শহরকে সিটি করপোরেশনে উন্নীত করব। মেডিকেল কলেজ, সদর হাসপাতাল, জলাবদ্ধতা, ভৌত অবকাঠানো, যোগাযোগ ব্যবস্থা এ সমস্ত দাবি উত্থাপিত হয়েছে। এগুলো অযৌক্তিক ও আহামরি কোনো দাবি নয়। এগুলো অত্যন্ত যৌক্তিক দাবি।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা নির্দিধায় একথা বলতে পারি আমাদের প্রতীক হলো দাঁড়িপাল্লা। এই পাল্লার মাপে আমরা ইনশাল্লাহ কোনো কমবেশ করব না। যার যেখানে যেটা পাওনা তাদের হাতে সেটা তুলে দেওয়া হবে আমাদের নৈতিক দায়িত্ব।

ডা. শফিকুর রহমান বলেন, গণভোটে হ্যাঁ ভোট পাস করলে ফ্যাসিবাদ ফিরবে না। তাই নতুন ফ্যাসিস্টরা গণভোটের বিপক্ষে প্রচারণা চালাচ্ছে।’

গণভোটে হ্যাঁ জয়ী হলে ফ্যাসিবাদ, জবর দখল, চাঁদাবাজি চলবে না উল্লেখ করে তিনি বলেন, ‘১৮ কোটি মানুষ পরিবর্তন দেখতে চায়। তবে হ্যাঁ ভোট বিজয়ী না হলে সরকার গঠন করে কোনো কাজে আসবে না।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন