বিমান বাহিনী শাহীন কলেজ যশোরের সুবর্ণজয়ন্তী উদযাপন
প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ যশোরের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। দিনব্যাপী নানা আয়োজন, স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা ও ক্রীড়া প্রতিযোগিতায় উৎসবমুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। আজ ২৬ জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ যশোরের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নান্দনিক ও সবুজে ঘেরা ক্যাম্পাসে এই আয়োজন করা হয়।
সকাল ৯টা ২৫ মিনিটে অ্যাসেম্বলির মাধ্যমে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের সূচনা হয়। পরে কেক কাটা, বেলুন উড়ানো ও আনন্দ র্যালির মাধ্যমে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে। র্যালিতে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ সুজিৎ কুমার মিত্র। এছাড়া প্রাক্তন শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল ওহাব, কাজী লুৎফুন্নেসা, জনাব রহিমা আক্তার, মোমেনা খাতুন এবং মো. শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
স্মৃতিচারণ পর্বে প্রাক্তন শিক্ষক-শিক্ষিকারা তাঁদের কর্মজীবনের স্মরণীয় মুহূর্তগুলো তুলে ধরেন। তাঁদের বক্তব্য শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা সৃষ্টি করে। এ সময় কলেজের পক্ষ থেকে তাঁদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মেজবাহ উদ্দিন।
দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গান, নৃত্য ও আবৃত্তিতে দর্শক-শ্রোতারা মুগ্ধ হন। এরপর স্কুল টিম ও কলেজ টিমের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে উত্তেজনাপূর্ণ লড়াই শেষে স্কুল টিম বিজয়ী হয়।
বেলা ২টায় সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

