Logo
Logo
×

সংবাদ

পলোগ্রাউন্ড মাঠের জনসভায় অংশ নিয়েছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১২:৪৪ পিএম

পলোগ্রাউন্ড মাঠের  জনসভায় অংশ নিয়েছেন তারেক রহমান

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে রবিবার দুপুরে বিশাল নির্বাচনী জনসভায় অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুর ১২টা ২৫ মিনিটে তিনি সমাবেশস্থলে মঞ্চে ওঠেন এবং হাত নেড়ে উপস্থিত নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান।

চট্টগ্রাম ও আশপাশের এলাকা থেকে হাজারো মানুষ এই সমাবেশে অংশ নিতে পলোগ্রাউন্ডে জড়ো হয়েছেন। ভোর থেকে কেউ দলবেঁধে, কেউবা রাত থেকেই এসে মাঠে অবস্থান নিয়েছেন। পুরো মাঠ ও আশপাশের এলাকা সাজানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও দলের প্রতীকী রঙে।

এই জনসভা বিএনপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত হয়েছে। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। প্রায় দুই দশক পর তার চট্টগ্রাম সফর ঘিরে নেতা-কর্মীদের মধ্যে দেখা গেছে প্রবল উদ্দীপনা ও উৎসাহ।

এর আগে শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তারেক রহমান চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি নগরীর রেডিসন ব্লু হোটেলে যান।

আজ সকাল সাড়ে ৯টায় তারেক রহমান তরুণদের সঙ্গে একটি পলিসি ডায়ালগে অংশ নেন। এ সফর শেষে তিনি ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নেবেন বলে জানা গেছে।

উল্লেখযোগ্য যে, ২০০৫ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে সর্বশেষ চট্টগ্রামে এসেছিলেন তারেক রহমান। সে সময় তিনি লালদিঘী ময়দানে এক জনসভায় বক্তব্য রেখেছিলেন।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন