Logo
Logo
×

সংবাদ

শারমিন একাডেমিতে শিশুর ওপর নির্যাতন, ব্যবস্থাপক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১২:১৮ পিএম

শারমিন একাডেমিতে শিশুর ওপর নির্যাতন, ব্যবস্থাপক  গ্রেপ্তার

রাজধানীর পল্টনের শারমিন একাডেমিতে এক শিশুর ওপর নির্যাতনের ঘটনায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে মিরপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (মতিঝিল জোন) হুসাইন মুহাম্মদ ফারাবী।

পবিত্র কুমার বড়ুয়া শারমিন একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শারমিন জাহানের স্বামী। গত বৃহস্পতিবার শিশুটির মা পল্টন থানায় শিশু অধিকার আইনে একটি মামলা করেন। মামলায় পবিত্র বড়ুয়া এবং শারমিন জাহানকে আসামি করা হয়। ঘটনার পর থেকেই তারা পলাতক ছিলেন। বর্তমানে স্কুলটি বন্ধ রয়েছে বলে জানান পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল খান।

একটি ভিডিও ফুটেজে দেখা যায়, স্কুলের ইউনিফর্ম পরা শিশুটিকে টেনে-হিঁচড়ে অফিসকক্ষে নেওয়া হয়। সেখানে এক নারী শিশুটিকে চড় মারেন। এরপর এক পুরুষ শিশুটির গলা ও মুখ চেপে ধরেন। শিশুটি আতঙ্কে কাঁদতে থাকে। ওই নারী তাকে জোর করে ধরে রাখেন। পরে ওই পুরুষ স্ট্যাপলার হাতে শিশুটির দিকে এগিয়ে যান এবং তার মুখে স্ট্যাপল করার ভঙ্গি করেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। জানা গেছে, নির্যাতনের ঘটনাটি ঘটে ১৮ জানুয়ারি, দুপুর ১টার দিকে। ৪ মিনিট ১৩ সেকেন্ডের ভিডিওটি অনেকেই শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেন। অভিযুক্তদের দ্রুত বিচার দাবি করেন তারা। অনেকেই অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেন।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন