Logo
Logo
×

সংবাদ

ভোটের আগের দিন সাধারণ ছুটি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০৮:১২ পিএম

ভোটের আগের দিন সাধারণ ছুটি

আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শিল্পাঞ্চল এলাকার শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিনটিও সাধারণ ছুটির আওতায় আনা হয়েছে।

আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, জাতীয় নির্বাচনের জন্য ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে শিল্পাঞ্চল এলাকার শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারিও সাধারণ ছুটির আওতায় থাকবে। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া ভোটের দিন ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে, যা আগেই ঘোষণা দেওয়া হয়েছিল।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন