Logo
Logo
×

সংবাদ

বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৬:৪২ পিএম

বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

সাবেক তথ্য মন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ বিএনপিতে যোগ দিয়েছেন। আজ বুধবার বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের হাতে ফুলের তোড়া দিয়ে দলটিতে যোগদান করেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান। 

অধ্যাপক আবু সাইয়িদ রাকসুর সাবেক ভিপি এবং বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য। তিনি ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে পাবনা-১ (সাঁথিয়া ও বেড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তথ্য প্রতিমন্ত্রী হন। 

পরবর্তীকালে ২০০১ সালে জামায়াতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামীর কাছে হেরে যান। এরপর আর আওয়ামী লীগের মনোনয়ন পাননি তিনি। এক সময় দলটির রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন। সর্বশেষ ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে ড. কামালের নেতৃত্বাধীন গণফোরামে যোগদান করে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। তবে তখন আওয়ামী লীগের শামসুল হক টুকুর কাছে হেরে যান। এরপর দীর্ঘদিন গণফোরাম থেকে অনেকটা দূরত্বে ছিলেন তিনি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন