Logo
Logo
×

সংবাদ

সীতাকুণ্ডে অভিযানকালে সন্ত্রাসীদের অতর্কিত হামলা

র‍্যাব সদস্য নিহত, ৩ জন গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৮:২৮ পিএম

র‍্যাব সদস্য নিহত, ৩ জন গুরুতর আহত

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান পরিচালনাকালে সন্ত্রাসী ও দুর্বৃত্তদের অতর্কিত হামলায় র‍্যাবের এক সদস্য নিহত হয়েছেন এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

র‍্যাব-৭ চট্টগ্রাম সূত্র জানায়, সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টা ১৫ মিনিটে জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চলাকালে দুর্বৃত্তরা হঠাৎ র‍্যাব সদস্যদের ওপর হামলা চালায়। এতে ডিএডি মোতালেব ঘটনাস্থলেই নিহত হন।

এ সময় ল্যান্স নায়েক এমাম, কনস্টেবল রিফাত ও নায়েক আরিফ গুরুতর আহত হন। তাদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পর সেখানে অতিরিক্ত র‍্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান জোরদার করা হয়েছে।

র‍্যাব সদস্য নিহত হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং বাহিনীর পক্ষ থেকে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন