Logo
Logo
×

সংবাদ

নির্বাচনে সাংবাদিকদের পেশাদারিত্বের পরিচয় দিতে হবে: পিআইবির মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৬:১৭ পিএম

নির্বাচনে সাংবাদিকদের পেশাদারিত্বের পরিচয় দিতে হবে: পিআইবির মহাপরিচালক

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রাখা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সহযোগিতায় দ্বিতীয়বারের মতো নির্বাচন কেন্দ্রিক দুই দিনব্যাপী নিবিড় প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) এই প্রশিক্ষণে ঢাকার বিভিন্ন গণমাধ্যমের ৫০ জন সংবাদকর্মী অংশ নেন। প্রশিক্ষণে নির্বাচনি আইন ও প্রশাসনিক কাঠামো, নির্বাচনকালীন সাংবাদিকতার নৈতিকতা, ফ্যাক্টচেকিং, গুজব ও অপপ্রচার মোকাবিলা, পাশাপাশি সাংবাদিকদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে বিস্তারিত জানানো হয়।

প্রশিক্ষণের প্রথম দিন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, নির্বাচনকালীন সাংবাদিকদের পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। কারণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তাদের ভূমিকা অপরিসীম

তিনি বলেন, নির্বাচনের সময় গণমাধ্যমের দায়িত্ব শুধু খবর প্রকাশ নয়, বরং সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে জনগণের আস্থা রক্ষা করা। গুজব ও অপপ্রচারের যুগে সাংবাদিকদের তথ্য যাচাইয়ের দক্ষতা বাড়ানো জরুরি।

এছাড়াও প্রশিক্ষক হিসেবে দিকনির্দেশনা দেন জ্যেষ্ঠ সাংবাদিক জিয়াউর রহমান এবং দৈনিক আমার দেশের ডেপুটি এডিটর সুলতান মাহমুদ।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সব সাংবাদিকের মধ্যে সনদ বিতরণ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের ধারাবাহিক প্রশিক্ষণ আগামী জাতীয় নির্বাচনে দায়িত্বশীল, পেশাদার ও নিরপেক্ষ সাংবাদিকতা নিশ্চিত করতে সহায়ক হবে।

প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন—ঢাকা রিপোর্টার্স ইউনিটির তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল, পিআইবির গবেষক মোহাম্মদ ছিদ্দিক ফারুক, পিআইবির সহ-সম্পাদক মোহাম্মদ আলী মুর্তোজা প্রমুখ।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন