Logo
Logo
×

সংবাদ

১১ দলীয় জোট থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন, এককভাবে লড়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৪:৪৮ পিএম

১১ দলীয় জোট থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন, এককভাবে লড়ার ঘোষণা

সংবাদ সম্মেলন চলাকালীন একটি ‍দৃশ্য। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়া‌তে ইসলামীর নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে গেছে চরমোনাই পী‌রের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দলীয় কার্যাল‌য়ে সংবাদ স‌ম্মেল‌নে দল‌টির মুখপাত্র গাজী আতাউর রহমান এই ঘোষণা দেন। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইসলামী আন্দোলন এককভা‌বে নির্বাচ‌নে অংশ নে‌বে। ইসলামী আন্দোলন ২৬৮ আস‌নে প্রার্থী দি‌য়ে‌ছে। বা‌কি ৩২‌টি আস‌নে সৎ-যোগ্য ব্যক্তিদের সমর্থন দে‌বে।

এর আগে, আসন বণ্টন নিয়ে টানাপোড়েনের পর চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনকে ছাড়াই ২৫৩ আসনে সমঝোতা করেছে জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১০ দল। এর মধ্যে তিনটি আসন একাধিক শরিকের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে এক সংবাদ সম্মেলনে তাদের নির্বাচনী ঐক্যের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য চেয়ার রাখা হলেও দলটির কেউ উপস্থিত ছিলেন না।

ইসলামী আন্দোলন গতকাল দুপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক এবং রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন বর্জন করে। তবুও দলটির জন্য পাঁচটি উন্মুক্তসহ ৪৭ আসন রাখা হয়। অবশেষে আজ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান জানাল ইসলামী আন্দোলন।

গতকাল জোটের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল, শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন নির্বাচনী ঐক্যে না এলে ফাঁকা রাখা আসনগুলোতে জামায়াতের প্রার্থীরা নির্বাচন করবেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন