Logo
Logo
×

সংবাদ

মার্কিন ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ারের সঙ্গে তারেক রহমানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১১:৫৬ এএম

মার্কিন ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ারের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ট্রাম্প প্রশাসনের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা জেমিসন গ্রিয়ার। মার্কিন ট্রেড রিপ্রেজেন্টেটিভ তিনি। তার সঙ্গে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল ৯টায়। 

প্রায় আধা ঘণ্টাব্যাপী আলোচনায় উঠে আসে বিভিন্ন বাণিজ্যিক ইস্যু এবং চলমান ট্রেড নেগোসিয়েশন প্রসঙ্গ। আলোচনার এক পর্যায়ে জেমিসন গ্রিয়ার জানতে চান, এই আলোচনায় বিএনপির অবস্থান কী।

উত্তরে তারেক রহমান স্পষ্ট করে জানান, বাংলাদেশের সরকার যেভাবে বাণিজ্য আলোচনা এগিয়েছে, বিএনপির পক্ষ থেকে তার কোনো বিরোধিতা নেই। বরং সে আলোচনা নিয়ে বিএনপি সম্মত ও সহযোগিতামূলক অবস্থানে আছে।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। যদিও তিনি এর বাইরের কোনো তথ্য দিতে রাজি হননি।

বৈঠকে যুক্ত ছিলেন আরও কয়েকজন গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তা—ব্রেন্ডা লিঞ্চ, এমিলি অ্যাশবি, রিক সুইৎজার, স্যাম মুলোপুলোস ও ডি. আর সেকিঞ্জার। সবাই ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ দপ্তরের বিভিন্ন পদে দায়িত্বে রয়েছেন।

যদিও তারেক রহমানের কোনো সরকারি পদ নেই, তারপরও এই উচ্চপর্যায়ের আলোচনাকে ওয়াকিবহাল কূটনীতিকেরা ‘বিশেষ তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন