Logo
Logo
×

সংবাদ

ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বদলের সুযোগ নেই: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০৮:৫৩ পিএম

ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বদলের সুযোগ নেই: আসিফ নজরুল

আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং ক্রিকেটীয় নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। এই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থান নিয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশের ‘অনড় অবস্থানের’ কথা আবারও স্পষ্ট করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। 

সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা আমাদের অবস্থান থেকে সরে আসার কোনো সুযোগ নাই।’

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে চায়, তবে তা ভারতের বাইরে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা প্রচণ্ডভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই, সেটা আমরা শ্রীলঙ্কাতেই খেলতে চাই এবং এটা আয়োজন করা অসম্ভব না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এ বিষয়ে আলোচনা করতে আইসিসির একটি প্রতিনিধি দল ইতোমধ্যে ঢাকায় এসেছে।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন