বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেটারদের দাবির মুখে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির পদ থেকে অব্যাহতি দিতে যাচ্ছে। তবে বিসিবি বলছে, যদি আজকের মধ্যে ক্রিকেটাররা খেলায় না ফিরেন, তাহলে অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ করে দেওয়া হবে।
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম গত সপ্তাহে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে একটি মন্তব্য করেন। তখন কোয়াব কড়া সমালোচনা করেছিল। পরে নাজমুল ক্রিকেটারদের অবদান নিয়ে প্রশ্ন তোলেন।
এই ঘটনায় বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম. নাজমুল ইসলামের পত্যাগের দাবি জানান ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)। এমন দাবির মুখে নাজমুল ইসলামকে বিসিবির সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিসিবি। আজ বৃহস্পতিবার অনলাইনে অনুষ্ঠিত এক জরুরি সভায় বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা ছিল। তবে তা শুরুর আগেই বড় অনিশ্চয়তায় পড়ে। পরে বিপিএলের ম্যাচও শুরু হয়নি ঠিক সময়ে। বৃহস্পতিবার জরুরি অনলাইন সভা শেষে বিসিবি জানায়, খেলোয়াড়েরা মাঠে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হবে বিপিএল।
