Logo
Logo
×

সংবাদ

রাজধানীর চার গুরুত্বপূর্ণ এলাকায় একযোগে সড়ক অবরোধ সাত কলেজের শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০২:৩২ পিএম

রাজধানীর চার গুরুত্বপূর্ণ এলাকায় একযোগে সড়ক অবরোধ সাত কলেজের শিক্ষার্থীদের

রাজধানীর চারটি গুরুত্বপূর্ণ এলাকায় একযোগে সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সির্টির অধ্যাদেশ জারির দাবিতে বুধবার দুপুরে তারা এই কর্মসূচি শুরু করেন।

সায়েন্স ল্যাব, তাঁতীবাজার, ফার্মগেট ও মহাখালী—এই চারটি এলাকায় শিক্ষার্থীরা রাস্তায় নেমে এলে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ফলে তীব্র যানজট তৈরি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও যাত্রীরা।

এর আগে মঙ্গলবার ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন’ নামের সংগঠন থেকে আন্দোলনের অংশ হিসেবে সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

তাদের এক দফা দাবি—আগামী ১৫ জানুয়ারির উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়ার অনুমোদন দিতে হবে এবং রাষ্ট্রপতির মাধ্যমে দ্রুত চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।

শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও সাড়া না পেয়ে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। যতদিন পর্যন্ত অধ্যাদেশ জারি না হবে, ততদিন আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন