Logo
Logo
×

সংবাদ

রাজউকের প্লট বরাদ্দে অনিয়ম মামলার রায় ২ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০১:২৬ পিএম

রাজউকের প্লট বরাদ্দে অনিয়ম মামলার রায় ২ ফেব্রুয়ারি

রাজউকের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা আলোচিত মামলার রায় ঘোষণার দিন ঠিক হয়েছে আগামী ২ ফেব্রুয়ারি।

মঙ্গলবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই তারিখ ঠিক করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর জহিরুল ইসলাম।

মামলাটির বিচারকাজে এখন পর্যন্ত আদালত ৩১ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন।

২০২৫ সালের ১৩ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া মামলাটি দায়ের করেন। প্রথম দফায় ১৬ জনকে আসামি করা হলেও পরে চার্জশিটে আরও দুইজনকে যুক্ত করে ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজউকের সাবেক কর্মকর্তা ও কর্মচারীরা, এমনকি সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদও।

দুদকের অভিযোগ, অভিযুক্তরা তাদের ক্ষমতা ও প্রভাব খাটিয়ে নিয়মবহির্ভূতভাবে পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দ নিয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

এখন সব নজর ২ ফেব্রুয়ারির দিকে, যেদিন এই আলোচিত মামলার রায় ঘোষণা করবে আদালত।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন