Logo
Logo
×

সংবাদ

নির্বাচনের আগে পে স্কেল দেওয়া বা না দেওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০১:২৫ পিএম

নির্বাচনের আগে পে স্কেল দেওয়া বা না দেওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা

ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পে স্কেল দেওয়া বা না দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে পে স্কেল দেওয়া বা না দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে, এ বিষয়ে পে কমিশন কাজ করছে। কমিশনের রিপোর্ট পাওয়ার পরে পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, বিদেশে পাঠানোর লক্ষ্যে ৬০ হাজার ড্রাইভারকে প্রশিক্ষণ দেওয়া হবে। ভারী এবং হালকা যানবাহন চালানোয় দক্ষতা তৈরিতে এ প্রশিক্ষণ দেওয়া হবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন