Logo
Logo
×

সংবাদ

জীবননগরে সেনা অভিযানের পর বিএনপি নেতার মৃত্যু, ক্ষোভে ফেটে পড়েছেন নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১২:০১ পিএম

জীবননগরে সেনা অভিযানের পর বিএনপি নেতার মৃত্যু, ক্ষোভে ফেটে পড়েছেন নেতাকর্মীরা

চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনীর অভিযানের সময় আটক হওয়ার কিছুক্ষণের মধ্যেই মারা গেছেন স্থানীয় বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলু। তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও বিএনপি নেতাদের ভাষ্য অনুযায়ী, সোমবার রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনীর একটি দল অভিযান চালায়। অভিযানকালে শামসুজ্জামানকে তার নিজ ব্যবসাপ্রতিষ্ঠান ‘হাফিজা ফার্মেসি’ থেকে আটক করা হয়। তখন তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাস্তায় নামেন। তারা হাসপাতালের সামনে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। শামসুজ্জামানের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে জড়িতদের বিচার দাবি করেন তারা।

জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনে দলের প্রার্থী মাহমুদ হাসান খান অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীদের টার্গেট করে নির্যাতন চালাচ্ছে সেনাবাহিনী। তিনি বলেন, ‘অস্ত্র উদ্ধারের নামে নির্যাতন চালিয়ে যখন কিছু পায় না, তখন লাঠিসোঁটা দিয়ে চালান দেয়। শামসুজ্জামান সেই নির্যাতন সহ্য করতে না পেরে মারা গেছেন।’


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন