Logo
Logo
×

সংবাদ

ভারতে খেলার পরিস্থিতি নেই: ক্রীড়া উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৬:২১ পিএম

ভারতে খেলার পরিস্থিতি নেই: ক্রীড়া উপদেষ্টা

বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘আমরা দুইটা চিঠি দিয়েছি, চিঠি দেওয়ার পর আমরা আইসিসির যে উত্তর, সেটার প্রত্যাশা করছি। এর মধ্যে একটা জিনিস ঘটেছে, আপনাদের আমার জানানো প্রয়োজন। সেটা হচ্ছে, আইসিসির যে সিকিউরিটি টিম আছে, সিকিউরিটি দায়িত্বে যারা আছে, তারা একটা চিঠি দিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে, তিনটা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে।’

আজ সোমবার বাফুফে ভবন পরিদর্শনে এসে আসিফ নজরুল এসব কথা বলেন।

আসিফ নজরুল আরও বলেন, বাংলাদেশ দলে যদি মোস্তাফিজকে অন্তর্ভুক্ত করা হয়, বাংলাদেশের সমর্থকেরা জাতীয় দলের জার্সি পরে যদি ঘোরাফেরা করে এবং আরেকটা হচ্ছে জাতীয় নির্বাচন যত এগিয়ে আসবে, তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বাড়বে।

আসিফ নজরুল জানান, ভারতে খেলার মতো কোনো পরিবেশ নেই। তিনি বলেন, ‘আইসিসি নিরাপত্তা দলের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে, ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। আইসিসি যদি আশা করে শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট দল করব, আমাদের যারা সমর্থক আছে, তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দেব—তাহলে এরচেয়ে উদ্ভট, অবাস্তব ও অযৌক্তিক কোনো কিছু হতে পারে না।’

ভারতীয় কিছু সংবাদমাধ্যম দাবি করছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নিতে পারে আইসিসি। আসিফ নজরুল বলেন, ‘ভারতের কথা বলেছি, আমরা তো কলকাতা বলি নাই। আমাদের বক্তব্য, যদি আপনার কলকাতা থেকে পরিবর্তন করে অন্য ভেন্যুতে দেওয়া যায়, শ্রীলঙ্কায় দেওয়া যাক সমস্যা না। আমি পত্রিকায় দেখলাম, আমি জানি না সত্যি নাকি মিথ্যা, পাকিস্তান নাকি আমাদের টুর্নামেন্টগুলো আয়োজন করার প্রস্তাব দিয়েছে।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন