Logo
Logo
×

সংবাদ

সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে বাংলাদেশির পা বিচ্ছিন্ন

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০১:৫৬ পিএম

সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে বাংলাদেশির পা বিচ্ছিন্ন

ছবি: সংগৃহীত

টেকনাফে সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ নামে স্থানীয় এক ব্যক্তি আহত হয়েছেন। আজ সোমবার (১২ জানুয়ারি) সকালে টেকনাফের হোয়াইক্যং সীমান্তে এই ঘটনা ঘটে। তিনি স্থানীয় লম্বাবিল এলাকার বাসিন্দা। 

স্থানীয়রা জানিয়েছেন, রবিবার (১১ জানুয়ারি) মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি গুলি করতে করতে বাংলাদেশের অংশে ঢুকে পড়েছিল। ফেরত যাওয়ার সময় তারা মাইন পুঁতে রেখেছিল বাংলাদেশের অংশে। পরে আজ সকালে নিজের চিংড়িঘের দেখতে গেলে সেখানে মাইন বিস্ফোরণে ডান পা বিচ্ছিন্ন হয়ে যায় হানিফের। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠায়। 

এদিকে, রবিবার আরাকান আর্মির গুলিতে শিশু হুজাইফা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আজ সকালে মানববন্ধন করেছে স্থানীয়রা। হোয়াইক্যংয়ের তেচ্ছিব্রিজ এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয় স্থানীয়রা। এ সময় তারা বিজিবির গাফলতির কথা তুলে ধরে সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি জানান। গুলিবিদ্ধ হুজাইফা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন