Logo
Logo
×

সংবাদ

পাবনার দুটি সংসদীয় আসনে ভোটের কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১১:০৯ এএম

পাবনার দুটি সংসদীয় আসনে ভোটের কার্যক্রম স্থগিত

নির্বাচন কমিশন পাবনার দুটি সংসদীয় আসনে ভোটের কার্যক্রম স্থগিত করেছে। 

কমিশন জানিয়েছে, পাবনা-১ ও পাবনা-২ আসনে নির্বাচনী প্রক্রিয়া আপাতত বন্ধ রাখা হয়েছে।

এই সিদ্ধান্ত এসেছে সীমানা নিয়ে জটিলতার প্রেক্ষিতে। বিষয়টি উচ্চ আদালতে গড়ালে সেখান থেকে দেওয়া আদেশ অনুসারে কমিশন এমন সিদ্ধান্ত নেয়।

আজ শুক্রবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

নির্বাচন কমিশনার মো. আব্দুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী, নতুন কোনো আদেশ না আসা পর্যন্ত পাবনার দুই আসনে নির্বাচন স্থগিত থাকবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির মধ্যে এই দুটি আসন নিয়ে সীমানা-বিতর্ক বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই দুই আসনে আর কোনো কার্যক্রম চলবে না—এমনটাই জানিয়েছেন কমিশনের কর্মকর্তারা।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন