Logo
Logo
×

সংবাদ

জকসু নির্বাচন

এক কেন্দ্রে কোনো ভোট পায়নি শিবিরের জিএস-এজিএস

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০৬:২৩ পিএম

এক কেন্দ্রে কোনো ভোট পায়নি শিবিরের জিএস-এজিএস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে সংগীত বিভাগে জিএস ও এজিএস পদে একটি ভোটও পায়নি শিবির প্যানেলের প্রার্থীরা। তবে শিবিরের ভিপি প্রার্থী রিয়াজুল মাত্র ৪ টি ভোট পেয়েছেন। আজ বুধবার বিকেল সাড়ে ৪ টায় এই বিভাগের ফলাফল ঘোষণার করা হয়।

এদিকে সংগীত বিভাগে ছাত্রদলের ভিপি প্রার্থী একেএম রাকিব ১২৫ টি ভোট পেয়েছেন। আর জিএস প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ৪৮ এবং এজিএস প্রার্থী বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন১০৮ ভোট।

জানা যায়, সংগীত বিভাগের মোট ২৩৮ ভোটারের মধ্যে ১৪৬ টি ভোট কাস্ট হয়। 

উল্লেখ্য, জকসু নির্বাচনের ২৪ ঘন্টা অতিবাহিত হলেও এখনো পূর্ণ ফলাফল প্রকাশিত হয়নি। আনুষ্ঠানিকভাবে ঘোষিত ২০ কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ছাত্রদলের ভিপি প্রার্থী ও ছাত্রশিবিরের জিএস ও এজিএস এগিয়ে রয়েছেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন