Logo
Logo
×

সংবাদ

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

Icon

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ১০:২৬ পিএম

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

যশোরের মনিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে রানা প্রতাপ বৈরাগী (৩৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কপালিয়া বাজারে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে সাতটি গুলির খোসা পড়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান।

 রানা প্রতাপ কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের স্কুলশিক্ষক তুষার বৈরাগীর ছেলে। 

মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু বলেন, দুই বছর ধরে কপালিয়া বাজারে বরফকল পরিচালনা করে আসছেন রানা। আজ সোমবার সন্ধ্যায় কয়েকজন দুর্বৃত্ত তাঁকে বরফকল থেকে ডেকে বাজারে অবস্থিত ক্লিনিকের পাশে গলি রাস্তার মুখে নিয়ে যায়। এরপর তারা তাঁকে সেখানে গুলি করে হত্যা করে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন, রানা প্রতাপ নামের এক বরফকল মালিককে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। দুর্বৃত্তরা তাঁর মাথায় একাধিক গুলি করেছে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন