Logo
Logo
×

সংবাদ

গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে হটলাইন চালু করল সরকার

Icon

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ০৪:০৭ পিএম

গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে হটলাইন চালু করল সরকার

জাতীয়, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে গুজব, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন সংক্রান্ত অভিযোগ গ্রহণের জন্য একটি হটলাইন নম্বর চালু করা হয়েছে। এখন থেকে এসব বিষয়ে অভিযোগ জানাতে ০১৩০৮৩৩২৫৯২ নম্বরে যোগাযোগ করা যাবে। আজ সোমবার প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে জানানো হয়, অভিযোগকারীরা [email protected] ঠিকানায় ইমেইলের মাধ্যমেও তাদের অভিযোগ পাঠাতে পারবেন।

এই উদ্যোগের ফলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া গুজব ও অপতথ্য মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন